বেড়ে চলেছে অপরাধ: শান্তি ফেরানোর উপায় কী?
দেশে দিন দিন চুরি, ডাকাতি, খুন ও ধর্ষণের মতো অপরাধ বেড়েই চলেছে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। তথাকথিত ‘মব কালচার’ ও উগ্রবাদ সমাজের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, কেবল কঠোর আইন বা পুলিশ দিয়ে অপরাধ বন্ধ করা সম্ভব নয়, কারণ মানুষের আত্মিক পরিশুদ্ধি না হলে সুযোগ পেলেই সে অপরাধে জড়াবে।
১৪শ বছর আগে রাসুলুল্লাহ (সা.) এমন এক সমাজ গড়েছিলেন যেখানে কোনো পুলিশ বাহিনী ছিল না, অথচ মানুষ ছিল সর্বোচ্চ নিরাপদ। বর্তমানের বিচারব্যবস্থা পাশ্চাত্যের অনুসরণে তৈরি, যা মানুষের আত্মার সংশোধন করতে পারে না। অভাব দূর করার পাশাপাশি নৈতিক শিক্ষার মাধ্যমে মানুষের মনে আল্লাহর ভয় জাগ্রত করতে হবে। একমাত্র ইসলামের সঠিক আদর্শই পারে সমাজের সকল অন্যায় ও অবিচারের মূল উৎপাটন করতে এবং একটি ভারসাম্যপূর্ণ শান্তিময় রাষ্ট্র নিশ্চিত করতে।