জাতীয় চরিত্রের উন্নয়ন ঘটাতে শিক্ষাব্যবস্থা কেন ব্যর্থ
একটি রাষ্ট্রের শিক্ষাব্যবস্থা ব্যর্থ হলে সে দেশের প্রধান খাতগুলো দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং সমাজে ন্যায়বিচারের অভাব দেখা দেয়। আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থা—সাধারণ বা মাদ্রাসা—উভয়ই সুনাগরিক তৈরিতে ব্যর্থ হচ্ছে। ব্রিটিশরা তাদের শাসনের সুবিধার্থে একটি কেরানি শ্রেণি তৈরির জন্য সাধারণ শিক্ষা আর মুসলমানদের নিবীর্য করার জন্য বিকৃত ধর্মীয় শিক্ষা চালু করেছিল। আজ পর্যন্ত আমরা সেই ঔপনিবেশিক কাঠামোই বহন করছি।
আমাদের এমন একমুখী শিক্ষাব্যবস্থা প্রয়োজন যা ইহকাল ও পরকালের ভারসাম্য রক্ষা করবে। শিক্ষার্থীকে কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং সৎ, দেশপ্রেমিক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা হবে কর্মমুখী, যাতে কেউ বেকার না থাকে। গবেষণার সুযোগ বাড়িয়ে মেধাবীদের মূল্যায়ন করতে হবে। নীতি-নৈতিকতা ও প্রযুক্তির সমন্বয়ে একটি সমৃদ্ধ জাতি গড়ার লক্ষ্যেই আমাদের শিক্ষা সংস্কারের প্রস্তাব।