জনতার প্রশ্ন আমাদের উত্তর
প্রশ্ন: বাংলাদেশে এত দল থাকতে হেযবুত তওহীদ নামে আরেকটি নতুন দল গঠনের প্রয়োজন হলো কেন?
উত্তর: হেযবুত তওহীদ ইসলামের মধ্যে কোনো বিভক্তি বা দলাদলিতে বিশ্বাসী নয়। ইসলামের মূল আদর্শ হলো ‘উম্মতে মোহাম্মদী’ হবে একটি ঐক্যবদ্ধ জাতি, যার ইমাম বা নেতা থাকবেন একজন। কালের পরিক্রমায় মুসলিমরা শত শত ফেরকা ও মাজহাবে বিভক্ত হয়ে পড়েছে। হেযবুত তওহীদ কোনো নতুন ফেরকা নয়, বরং সকল বিভক্তি ভুলে তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার একটি প্ল্যাটফর্ম। রাসুলুল্লাহ (সা.) যেভাবে মানুষকে এক আল্লাহর সার্বভৌমত্বের অধীনে এনেছিলেন, আমরাও সেই প্রচেষ্টাই করছি।
প্রশ্ন: হেযবুত তওহীদে নাকি মেয়েরা ইমামতি করে আর ছেলেরা তাদের পেছনে নামাজ পড়ে?
উত্তর: এটি একটি সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার ও জালিয়াতি। ভারতের কেরালা রাজ্যে ঘটা একটি ঘটনার ছবি এডিট করে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। ফ্যাক্টচেক প্রতিষ্ঠান ‘রিউমার স্ক্যানার বাংলাদেশ’ ইতোমধ্যে প্রমাণ করেছে যে, এই দাবিটি ভিত্তিহীন। হেযবুত তওহীদ ইসলামি শরীয়ার সঠিক নিয়ম মেনেই সালাত কায়েম করে। আমাদের সম্পর্কে কোনো বিভ্রান্তিমূলক তথ্য পেলে যাচাই করার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল।