হোম » প্রশ্নোত্তর » আর্টিকেল

জনতার প্রশ্ন, আমাদের উত্তর

১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫.১৫ ১ মিনিটে পড়ুন Shahadat

প্রশ্ন: ইসলামের ইতিহাসে বহু রকমের খেলাফত ছিল, হেযবুত তওহীদ কোন খেলাফত প্রতিষ্ঠা করতে চায়?

উত্তর: আমরা আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করতে চাই। মানুষের সার্বভৌমত্বের পরিবর্তে আল্লাহর সার্বভৌমত্বের অধীনে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করাই হলো আল্লাহর খেলাফত। এটি কেবল রাজতন্ত্র বা পরিবারতন্ত্র নয়, বরং খোলাফায়ে রাশেদীনের সেই আদর্শ ব্যবস্থা—যেখানে ভয়ভীতির পরিবর্তে নিরাপত্তা বিরাজ করবে। আমরা রাসুলুল্লাহ (সা.)-এর দেখানো তরিকা মোতাবেক পাঁচ দফা কর্মসূচির ভিত্তিতে এই খিলাফত ব্যবস্থা ফিরিয়ে আনতে চাই।

প্রশ্ন: আপনারা রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, কিন্তু রাজনীতি করেন না। তাহলে সেটা কীভাবে প্রতিষ্ঠা করবেন?

উত্তর: আমরা প্রচলিত স্বার্থের রাজনীতি, কাদা ছোড়াছুড়ি ও ক্ষমতার কামড়া-কামড়ির রাজনীতি করি না। বর্তমানের বহুদলীয় সিস্টেম মূলত ব্রিটিশদের ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতির প্রতিফলন। আমরা জনগণের কাছে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রস্তাব পেশ করছি। যদি জনগণ এই প্রস্তাব গ্রহণ করে তবেই আমরা তা বাস্তবায়ন করব। আমরা জবরদস্তিতে বিশ্বাসী নই। আমাদের কাজ হলো মানুষকে সত্যের পথে দাওয়াত দেওয়া এবং তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ করা।

×
QR কোড স্ক্যান করুন