হেযবুত তওহীদ: সত্যদীন প্রতিষ্ঠার বিপ্লবী কাফেলা
হেযবুত তওহীদ একটি অরাজনৈতিক ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন, যার যাত্রা শুরু হয়েছিল ১৯৯৫ সালে। এই আন্দোলনের প্রতিষ্ঠাতা এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী। এই কাফেলার মূল লক্ষ্য হলো হাজার বছরের বিকৃতি ও গোঁড়ামির হাত থেকে ইসলামকে মুক্ত করে রাসুলুল্লাহ (সা.)-এর সেই প্রকৃত ও অনাবিল রূপে ফিরিয়ে আনা।
আন্দোলনের সদস্যরা কোনো দলাদলি বা প্রচলিত রাজনৈতিক হানাহানিতে লিপ্ত হয় না। তারা তওহীদের ভিত্তিতে মানুষকে ঐক্যবদ্ধ করার এবং আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠার সংগ্রামে নিরলস কাজ করে যাচ্ছে। গত ৩০ বছরে বহু হামলা ও অপপ্রচারের শিকার হয়েও হেযবুত তওহীদ সত্যের পথে অবিচল রয়েছে। এটি কোনো নতুন ধর্ম নয়, বরং মানবতাকে রক্ষার এক বৈপ্লবিক উদ্যোগ।