হোম » প্রবন্ধ » আর্টিকেল

নামের আংশিক মিলের কারণে হয়রানি চরম মানবাধিকার লঙ্ঘন

১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪.১৫ ১ মিনিটে পড়ুন Shahadat

মিডিয়া সন্ত্রাস ও ভুল তথ্যের কারণে বিভিন্ন সময় হেযবুত তওহীদের সদস্যদের হয়রানির শিকার হতে হয়েছে। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘হিজবুত তাহরীর’-এর সঙ্গে নামের আংশিক মিল থাকায় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। অথচ এই দুটি সংগঠনের প্রতিষ্ঠাতা, আদর্শ, কর্মসূচি ও কর্মপদ্ধতি সম্পূর্ণ আলাদা। এই ভুল বোঝাবুঝির কারণে নিরপরাধ সদস্যদের জেল-হাজত পর্যন্ত খাটতে হয়েছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।

হেযবুত তওহীদ ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। অন্যদিকে হিজবুত তাহরীর একটি নিষিদ্ধ সংগঠন। আরবিতে ‘হিজব’ শব্দের অর্থ দল, তাই অনেক সংগঠনের নামেই এই শব্দটি থাকতে পারে। যেমন পবিত্র কোরআনেও ‘হিজবুল্লাহ’ ও ‘হিজবুশ শয়তান’ শব্দদ্বয় ব্যবহৃত হয়েছে। বিগত সরকারের সময় একশ্রেণির সংবাদমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেযবুত তওহীদের সঙ্গে হিজবুত তাহরীরকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করেছে। বর্তমানে বৈষম্যহীন বাংলাদেশে এ ধরনের নির্বুদ্ধিতা ও হয়রানি কোনোভাবেই কাম্য নয়। সত্য উদ্ঘাটনে প্রশাসনের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

×
QR কোড স্ক্যান করুন