হোম » প্রবন্ধ » আর্টিকেল

আন্তর্জাতিক খেলা: কী হতে যাচ্ছে বাংলাদেশে?

১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪.৫০ ১ মিনিটে পড়ুন Shahadat

সম্প্রতি মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে ইরাক বা সিরিয়ার মতো অস্থিতিশীল দেশের সঙ্গে তুলনা করা হচ্ছে, যা অত্যন্ত আশঙ্কাজনক। ৫ আগস্টের পর থেকে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাজার ও উপাসনালয়ে হামলা এবং সীমান্ত অস্থিরতা আন্তর্জাতিক রাজনীতির নতুন মেরুকরণকে নির্দেশ করছে।

বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভূ-রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। ভারত, চীন ও আমেরিকার কৌশলগত স্বার্থের দ্বন্দ্ব বাংলাদেশকে একটি অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিতে পারে। রোহিঙ্গা সংকট ও ধর্মীয় উগ্রবাদের ধোঁয়া তুলে বহিঃশক্তির হস্তক্ষেপের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। এ পরিস্থিতিতে রাজনৈতিক সমঝোতা ও আইনের শাসন পুনরুদ্ধার করা জরুরি। অভ্যন্তরীণ বিভেদ ভুলে জাতি যদি ঐক্যবদ্ধ না হয়, তবে বাংলাদেশ আধিপত্যবাদী শক্তিগুলোর খেলার মাঠে পরিণত হতে পারে।

×
QR কোড স্ক্যান করুন