সাক্ষাৎকার: ধ্বংস হওয়া থেকে বাঁচতে হলে আমাদের প্রস্তাব মানতে হবে
হেযবুত তওহীদের শীর্ষনেতা হোসাইন মোহাম্মদ সেলিম এক সাক্ষাৎকারে বলেন, বর্তমানের সংকটময় পরিস্থিতিতে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থাই একমাত্র সমাধান। তিনি প্রস্তাব করেন যে, ব্রিটিশদের প্রবর্তিত ‘ডিভাইড অ্যান্ড রুল’ ভিত্তিক নির্বাচন ব্যবস্থা বাতিল করে একটি যোগ্যতাপূর্ণ প্রার্থী প্যানেল গঠন করতে হবে। সেখানে জনপ্রতিনিধিরা হবেন এলাকার মসজিদের ইমাম এবং তারা জুমার খুতবার মাধ্যমে রাষ্ট্রীয় ও সামাজিক সমাধানগুলো জনগণের সামনে পেশ করবেন।
তিনি আরও বলেন, দুর্নীতি বন্ধে দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করতে হবে এবং সুদমুক্ত অর্থনীতির মাধ্যমে মানুষের শোষণ মুক্তি নিশ্চিত করতে হবে। একমুখী কর্মমুখী শিক্ষা এবং নারীর পূর্ণ মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। তার মতে, আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থাই পারে মানুষের সকল সমস্যার যৌক্তিক ও স্থায়ী সমাধান দিতে।