হোম » ধর্মীয় আকিদা » আর্টিকেল

মানবজাতি এখন দাজ্জালের পদতলে

১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪.৩০ ১ মিনিটে পড়ুন Shahadat

আখেরি জামানায় দাজ্জালের আবির্ভাব সম্পর্কে বিশ্বনবী (সা.) ভবিষ্যৎবাণী করে গেছেন। দাজ্জাল নিজেকে মানবজাতির প্রভু বলে দাবি করবে এবং তার কাছে জান্নাত ও জাহান্নামের মতো দুটি বিকল্প থাকবে। হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী প্রমাণ করেছেন যে, বর্তমানের পাশ্চাত্য বস্তুবাদী ইহুদি-খ্রিস্টান যান্ত্রিক সভ্যতাই হলো সেই রূপক দাজ্জাল। এই সভ্যতা আল্লাহর সার্বভৌমত্ব হটিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছে এবং গোটা বিশ্ব আজ তাদের মুখাপেক্ষী।

দাজ্জাল শব্দের অর্থ চাকচিক্যময় প্রতারক। বাইরে থেকে প্রযুক্তির সাফল্যে মুগ্ধ করলেও এই সভ্যতা যুদ্ধের মাধ্যমে কোটি কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। রাসুল (সা.) বলেছেন, দাজ্জালকে যারা প্রতিরোধ করবে তারা শহীদের মর্যাদা পাবে। আশ্চর্যের বিষয় হলো, হেযবুত তওহীদের অনেক সদস্যের মৃত্যুর পর তাদের শরীরে ‘রিগার মর্টিস’ বা মৃত্যুর পর শরীর শক্ত হয়ে যাওয়ার স্বাভাবিক লক্ষণ দেখা যায় না। চিকিৎসাবিজ্ঞানের মতে যা অসম্ভব। আমাদের বিশ্বাস, দাজ্জালকে প্রতিরোধ করার কারণে আল্লাহ তাদের জীবিত শহীদের মর্যাদা দান করেছেন।

×
QR কোড স্ক্যান করুন