হোম » ধর্মীয় আকিদা » আর্টিকেল

আকিদা সহিহ্ না হলে আমল ভুল হবে

১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫.০০ ১ মিনিটে পড়ুন Shahadat

আকিদা হলো কোনো বিষয় সম্পর্কে সঠিক ও সম্যক ধারণা। ইসলামের সকল আলেম ও ফকিহ একমত যে, আকিদা সঠিক না হলে ঈমান ও ইবাদতের কোনো মূল্য নেই। যেমন একটি গাড়ির মূল উদ্দেশ্য হলো গন্তব্যে পৌঁছানো। এখন কেউ যদি গাড়িটির আসল কাজ না বুঝে কেবল এর রক্ষণাবেক্ষণ আর ডেকোরেশন নিয়ে ব্যস্ত থাকে, তবে সেই গাড়িটি অর্থহীন। ঠিক তেমনি ইসলামের মূল লক্ষ্য হলো সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

আজকের মুসলমানরা নামাজ, রোজা ও হজের মতো আমলগুলো নিষ্ঠার সাথে পালন করলেও ইসলামের আসল উদ্দেশ্য তথা ‘দ্বীন প্রতিষ্ঠা’ বা শান্তি কায়েমের সংগ্রাম থেকে বিচ্যুত হয়ে পড়েছে। ফলে তাদের আকিদায় বিকৃতি ঘটেছে এবং আমলগুলো পণ্ডশ্রমে পরিণত হচ্ছে। রাসুলুল্লাহ (সা.) এসেছিলেন আল্লাহর দ্বীনকে অপরাপর সকল জীবনব্যবস্থার ওপর জয়যুক্ত করতে। এই লক্ষ্য ভুলে গিয়ে খুচরো আমল নিয়ে ব্যস্ত থাকায় আজ মুসলিম জাতি বিশ্বজুড়ে লাঞ্ছিত। তাই আকিদা সংশোধন করাই আজ জাতির প্রধান কর্তব্য।

×
QR কোড স্ক্যান করুন