হোম » প্রবন্ধ » আর্টিকেল

মানুষের তৈরি রাষ্ট্রব্যবস্থায় ‘শরিয়াহ আইন’

১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫.০৫ ১ মিনিটে পড়ুন Shahadat

বর্তমানে অনেক মুসলিম দেশে আংশিকভাবে শরিয়াহ আইন চালু আছে, যা মূলত মানুষের মনে ভীতির সৃষ্টি করে। কিন্তু শরিয়ত ও দ্বীন—এই দুটি বিষয় আমাদের কাছে পরিষ্কার নয়। শরিয়ত হলো জীবন পরিচালনার নির্ধারিত পথ বা আইন-কানুন, আর দ্বীন হলো পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি গঠনই হলো দ্বীন প্রতিষ্ঠার প্রথম ধাপ।

মানবরচিত বা পাশ্চাত্যের সিস্টেমে রাষ্ট্র পরিচালনা করে তার ওপর শরিয়াহ আইন চাপিয়ে দেওয়া অবান্তর। যেমন একটি রাজ্য প্রতিষ্ঠার আগেই তার ট্রাফিক আইন নিয়ে মাতামাতি করা ফলপ্রসূ হয় না। আগে তওহীদের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ ‘উম্মাহ’ গড়ে তুলতে হবে, যেখানে মানুষের সার্বভৌমত্বের পরিবর্তে আল্লাহর সার্বভৌমত্ব থাকবে। এরপর সেই সমাজে আল্লাহর দেওয়া বিধি-বিধান বা শরিয়ত কার্যকর করলে তা মানুষের জন্য রহমত ও শান্তির বার্তাবাহী হবে।

×
QR কোড স্ক্যান করুন