হোম » প্রবন্ধ » আর্টিকেল

শিল্পচর্চায় হালাল ও হারামের সীমারেখা

১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫.২০ ১ মিনিটে পড়ুন Shahadat

শিল্প-সংস্কৃতি চর্চা মানুষের একটি স্বাভাবিক প্রবৃত্তি। ইসলাম একে হারাম করেনি, বরং এর একটি সুন্দর রূপরেখা দিয়েছে। কোরআন অনুযায়ী কেবলমাত্র অশ্লীলতা, আল্লাহর নাফরমানি এবং শিরক হারাম। সঙ্গীত বা বাদ্যযন্ত্র যদি চিরতরে হারাম হতো, তবে দাউদ (আ.)-এর মোজেজা সুরেলা কণ্ঠ ও বীণা হতো না। রাসুলুল্লাহ (সা.)-এর উপস্থিতিতেও বিয়েতে দফ বাজিয়ে গান গাওয়ার প্রমাণ পাওয়া যায়।

তবে মনে রাখতে হবে, আনন্দ-বিনোদন জীবনের মূল লক্ষ্য নয়। জীবনের মুখ্য উদ্দেশ্য হলো আল্লাহর প্রতিনিধি হিসেবে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। অশ্লীলতা ও মিথ্যা বর্জন করে জ্ঞানকে বিকশিত করার জন্য যে কোনো শিল্পকলা চর্চার স্বাধীনতা ইসলামে রয়েছে। সুতরাং সঙ্গীত, নাটক বা চলচ্চিত্র যদি মানবকল্যাণে ব্যবহৃত হয়, তবে তা ইসলামের পরিপন্থী নয়।

×
QR কোড স্ক্যান করুন